Update News

📢 রেজিস্ট্রেশন চলছে! রেজিস্ট্রেশন চলছে! প্রিয় ভিজিটর, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আমরা দীর্ঘদিন ধরে DoctorEbari.com এবং সিলেট ডাক্তারি সহায়তা ফেইসবুক গ্রুপ-এর মাধ্যমে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা তথ্য এবং চিকিৎসক-সংক্রান্ত সেবা প্রদান করে আসছি। এখন আমরা শুরু করেছি বিশেষজ্ঞ ডাক্তারদের নতুন প্রোফাইল নিবন্ধন এবং পূর্বে প্রকাশিত ডাক্তারদের প্রোফাইল আপডেট কার্যক্রম। আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন এবং আপনার প্রোফাইল আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে চান, অথবা আগে যুক্ত করা তথ্য হালনাগাদ করতে চান, তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন what's app +447380563143

জন্মদিনে হাসি ফুটুক পথশিশুদের মাঝে

জন্মদিনে হাসি ফুটুক পথশিশুদের মাঝে

জন্মদিনে হাসি ফুটুক পথশিশুদের মাঝে

জন্মদিন উদযাপন অনেকভাবে করা যায়, মানুষ নিজের জন্মদিন কতভাবে পালন করে কেউবা বিলাসবহুল রেস্টুরেন্টে পার্টি করে কেউ বিভিন্ন বড় প্রোগ্রাম করে আবার কেউ আনন্দ ফূর্তির সাথে জন্মদিন উদযাপন করে। কিন্তু জন্মদিনে যদি পথশিশুদের সাথে আহার করা যায় তাহলে ভিন্ন রকম আয়োজনে অনুভূতিটাই অন্যরকম। সাব্বির আহমদ নিজের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ পথশিশুদের নিয়ে রেষ্টুরেন্টে আহার করেছেন। পথশিশুদের মুখে হাসি ফুটিয়েছেন। এতে তিনি নিজেও আনন্দিত হয়েছেন। সবাই যদি এভাবেই জন্মদিনে প্রত্যেকে পথশিশুদের নিয়ে জন্মদিন উদযাপন করে তাহলে এই একটি দিন ওরাও আনন্দ পাবে। ওদের মুখেই হাসি ফুটবে ওরাও একটি দিন আনন্দিত হবে। পথশিশুকে অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করে কিন্তু তারাই সমাজের একটা অংশ। মুখে বলে সমাজ পরিবর্তন সম্ভব নয়, সমাজ পরিবর্তনে নিজের অন্তরকে প্রসারিত করতে হবে। তবেই না সমাজ সুন্দর হবে। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন DoctorEbari.com এর CEO, YouthStuff, Sylhet সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা ও সভাপতি "মোঃ তানভীর হোসেন" এবং ব্যবসায়ী, ইউটিউব ফুড ব্লগার "এমরান আহমদ"

সাব্বির আহমদ এর প্রত্যেক দিনই হোক সুন্দর ও সাফল্যমন্ডিত। DoctorEbari.com এর পক্ষ থেকে রইলো তাহার প্রতি রইলো শুভ কামনা।

 

Share Views: 1652